

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচরব জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় মানবিক সহায়তামূলক কর্মসূচি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(৩০ জুন) অনুষ্ঠিত কর্মসুচিতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে নানিয়ারচর জোনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের নিকট আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান।
এছাড়াও, জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ জাহানারা বেগম এর বসতঘরটি জরাজীর্ণ অবস্থায় থাকায় বসতঘর পুননির্মাণের জন্য ঢেউটিন প্রদানের পাশাপাশি ঘরটি নির্মাণের কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার, নানিয়ারচর জোন ভুক্তভোগীকে বসতঘর নির্মাণে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।