বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে

৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী দীর্ঘ ৩২বছরের শিক্ষকতা  পেশা শেষে অবসর গ্রহণ করেছেন।

‎তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অবদান, শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

‎মঙ্গলবার  (৩০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা শেষে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীবৃন্দ। সকলের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উনার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

‎নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।

‎অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আক্তার ও গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সারদীয়া মল্লিক সূচী। বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী স্যারের সম্মানে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী লিয়েন বনিক শ্রুতি।

‎সংবর্ধিত প্রধান শিক্ষক জহির আলী তার বিদায়ী বক্তব্যে উনার দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। চাকুরী জীবনের কথা উল্লেখ করে সহযোগিতার সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎জহির আলী বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে আমি সবসময় শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি।

‎অনুষ্ঠানে অংশ নিয়ে সহকর্মী ও অতিথিরা জানান, জহীর আলী স্যার শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন প্রকৃত অভিভাবক ও পরামর্শদাতা। তার সততা, শৃঙ্খলা ও শিক্ষকতার প্রতি একাগ্রতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম মিম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী শারদীয়া মল্লিক সূচির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, বর্মাচড়া টি গার্ডেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন রশিদ, নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শাহ মোস্তফা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, র‍্যানার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, হাজী রাশেদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, অভিভাবক মো. এস. এম. আনকার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102