শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্র জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ‍্যেগে

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ২৩ জুন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমডি আলী হোসেন ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইউসুফ আলী পিন্টু ।

এতে উপস্তিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ জর্জিয়ার সভাপতি আরিফিন বাবুল,সাধারণ সম্পাদক শান্ত ,নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান জয়কুল ইসলাম দুলাল, চিটাগং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃফরখান।অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন আসলাম খান,মুরাদ হোসেন,আব্দুল জলিল,রাজু, নূর হোসেন,ইউনুস আলী,সিকদার বিশ্বজিৎ,ফরহাদ বাবু ও সাহাদত হোসেন প্রমুখ।

সভার প্রারম্ভ আওয়ামী লীগের মূল প্রতিষ্ঠাতা হোসেন শহিদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মৌওলনা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও তর্কবাগিশসহ আওয়ামী লীগের সকল প্রতিষ্ঠাতা ও ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত. ২০০৪ -এর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত, ২০২৪- জঙ্গী হামলায় নিহতসহ আজ পযর্ন্ত সকল গনতান্ত্রীক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট কাল নীরবতা পালন করা হয়।

সভা শেষে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয় এবং সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102