শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবর্ধনা

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মির্জা ফয়সল আমীন। বুধবার (১০ জুন) বিসিবি-র এই গুরুত্বপূর্ণ পদে তাঁর এই অর্জনে জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি, যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ,যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এস.এম. মজিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন প্রমুখ।
 এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, জেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেট অঙ্গনে তাঁর ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া, ঐতিহ্যবাহী হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান (এইচ.কে.এস.পি)-এর প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর এই গৌরবময় অর্জনে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেন।
মির্জা ফয়সল আমীনের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া দেখা গেছে। তাঁর রাজনৈতিক সহকর্মী, ক্রীড়া সংগঠক, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও আনন্দ প্রকাশ করছেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা বিভিন্ন মাধ্যমে জানান যে, দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক হিসেবে মির্জা ফয়সল আমীনের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর এই দক্ষতা ও দূরদর্শিতা বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ভালোবাসা  পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102