সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

জাকির হোসেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।

‎বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন উজ্জ্বল।

‎দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি অতীতে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ তার সমর্থকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102