মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দর

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অবস্থিত একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা বন্দর ৭ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা করা হয়েছে।
আগামী সোমবার (১ জুন) সকাল ৯টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন।
রোববার রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিটিতে আরও বলা হয়েছে, গত ১৮ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে অন্য দেশের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102