মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

স্কুল ছাত্রী ধর্ষণ

নবীগঞ্জে জনতার হাতে ধর্ষক আটক

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মুষলধারে বৃষ্টির মধ্যে গ্রামের দোকানে মজা আনতে গেলে দুই বখাটে ধর্ষন করেছে এক শিশুকে। ঘটনাটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয়  শ্রেণীর ছাত্রী হাছিনা আক্তার(৯)কে ধর্ষণ করেছে  দুই বখাটে। এনিয়ে তোলপাড় হচ্ছে সর্বত্র।  রবিবার (২৪ মে) বিকেল অনুমান ৩টায় নবীগঞ্জের পাহাড়ি এলাকায় ঘটনাটি সংঘটিত হয়।

সোমাবার দুপুরে ভিকটিমের মা ও বাবা মেয়েটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তখন তারা সাংবাদিকদের কাছে বিস্তারিত বিবরন তুলে ধরেন। এদিকে রাতে জনতার হাতে ধৃত হয়েছে ধর্ষক আফরোজ মিয়া। জনতা তাকে পালিয়ে যাওয়ার সময়ে বাহুবলের দ্বিগম্বর বাজারে আটক করে।

জানাযায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা মেয়েটির  গুংগানিক শব্দ শুনে এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ভাবে কয়েকজন বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেন।  ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় পরদিন সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়ে’কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ধর্ষিতার মা সাজেদা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, তার মেয়েটি মজা খাওয়ার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ধর্ষিতার বাবা সাইদুর রহমান বলেন, আমার অবুঝ মেয়েকে ধর্ষন করে বখাটে আফরোজ ও তার সঙ্গীরা আমাকে হুমকি দিয়ে আপোষের চেষ্টা করছে। আমি কিছুতেই আপোষ করবো না। ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসি চাই। তিনি বলেন এখন তিনি কোন মামলা করেননি। মেয়ের চিকিৎসা চলছে মেয়ে কিছু সুস্থ্য হলে থানায় মামলা দিবেন।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, আমরা আজকে ফেসবুকে খবর পেয়ে ঘটনাস্থলে আসছি।  গ্রামের কয়েকজনের সাথে কথা বলছি। সবাই বলছে ঘটনাটি সঠিক। পুলিশ আসছেন আসামিরা পলাতক রয়েছে।

গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল চন্দ্র দাশ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে গ্রামবাসির সাথে কথা বলছি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন মামলা তাদের কাছে দেয়া হয়নি। পুলিশ নিজে থেকে তদন্ত করছে। সঠিক ঘটনা যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নবীগঞ্জের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক বখাটে আফরোজ মিয়া(৩০) পালিয়ে আত্বগোপন করার সময় পার্শবর্তী বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে জনতা ধরে উত্তম মধ্যম দিয়ে একটি পিকআপ গাড়ি যোগে ঘটনাস্থল নবীগঞ্জের বড়চর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে কয়েক হাজার জনতা তাৎক্ষনিক ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তেজিত জনতাকে বুঝান আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার সময় জনতা ধর্ষক আফরোজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ একটি পিকআপ ভ্যান দিয়ে ধর্ষক আফরোজ মিয়াকে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক আফরোজ মিয়া থানা হেফাজতে রয়েছেন এবং এবিষয়ে এখনও কোন মামলা হয়নি। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, আমরা ভিকটিমের বাবাকে খবর করেছি তিনি আসলে মামলা হবে। আফরোজ মিয়া আমাদের হেফাজতে রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102