রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

সভাপতি সাইফুল ও সম্পাদক শরিফুজ্জামান

ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী মালিক সমিতি গঠন করা হয়েছে। সাইফুল ইসলাম সফি সভাপতি ও শরিফুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯মে) বিকালে সালন্দর উচ্চ বিদ্যালয় হলরুমে সাধারণ সদস্যদের উপস্থিতিতে কার্যনিবার্হী কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী।
সভায় সালন্দর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী। বক্তব্য রাখেন সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ,আবু তাহেরসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যের সন্মতিতে দুই বছর মেয়াদে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূণার্ঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি এস এম মুর্শিদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক লতিফুর রহমান, সহসাধারণ সম্পাদক আকবর আলী ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাকীম মো: ইমরান আলী, সহসাংগঠনিক সম্পাদক আল আমিন ও মকলেছুর রহমান রিপন, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রবিউল, প্রচার সম্পাদক তসিকুল আলম, সহপ্রচার সম্পাদক গোলাপ আলী, আইন বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন ব্যবসায়ীদের সাথে নিয়ে সদস্যদের বাজারের উন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ সময় বাজারের কিছু কিছু সমস্যার কথা তুলে ধরা হলে যা স্থানীয় ভাবে এবং জন প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বক্তারা।
পরে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ সদস্যরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102