শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি

খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের অস্থায়ী বাসস্ট্যান্ডে এলাকায় খানাখন্দ, জমে থাকা পানিতে যাত্রী ও এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ধীরগতির কারণে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন ধরনের দূর্ঘটনাও লেগে আছে।

বিগত বছরে সমস্যার সমাধানে নেয়া হয়নি স্থায়ী কোন উদ্যোগ। গত বছর ৯৪ লক্ষ টাকা ব্যয়ে ৩১৫ মিটার দৈর্ঘ ড্রেন নির্মানের জন্য একপাশে কাজ শুরু হয়। যা এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি চোখে পড়েনি। অনেকে বলেছেন, এটি লোক দেখানো একটি উদ্যোগ মাত্র, স্থায়ী কোন সমাধান নয়।

‎অচলাবস্থা নিরসনে এলাকা পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ(মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিযাউর রহমান ও সহকারী ভূমি কমিশনার মহিবুল্লাহ আকন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় সংসদ সদস্য হাজী মুজিব বলেন, এই দুরাবস্থাটি দীর্ঘ দিনের। ইতোপূর্বে দ্বায়িত্ব নিয়ে এর সমাধানে কেউ এগিয়ে আসেনি। আমি চাই সড়ক ও জনপদ বিভাগ যত দ্রুত সম্ভব চলমান কাজটি সমাপ্ত করে যাত্রী ও এলাকাবাসীর ভোগান্তি দূর করবে। কারণ শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন এলাকা। শুধু তাই নয়, এটি জেলার প্রবেশ দ্বার। জেলার প্রতিটি পর্যটন এলাকায় যেতে হলে এই সড়কের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের জন্য দূর্ভাগ্য যে, দীর্ঘদিন যাবৎ চরম অবহেলায় জনগুরুত্বপূর্ণ এই কাজটি ফেলে রাখা হয়েছে। আমার সাথে প্রশাসনের লোকজন আছেন। তাদেরকে আমি বলেছি, সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করে দ্রুত এব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য।

দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে নেই কোনো স্থায়ী বাসস্ট্যান্ড। গত প্রায় ২০ বছর ধরে শহরতলীর হবিগঞ্জ সড়কে র‌্যাব ও পাওয়া গ্রিড অফিসের পাশে গড়ে ওঠে অস্থায়ী বাসস্ট্যান্ড। যেখান থেকে হবিগঞ্জ, সিলেট ও ঢাকাসহ দূরপাল্পার যানবাহনের যাত্রী ওঠা-নামা করানো হয়।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্ট্যান্ডের দুই পাশে স্থাপনা হয়ে যাওয়ার কারণে রাস্তায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের জন্য সেখানকার ব্যবসায়ীসহ স্থানীয়রা একটি অস্থায়ী ড্রেন নির্মাণ করে। কিন্তু এর শেষ সীমানায় পানি যাওয়ার ব্যবস্থা না থাকায় দোকানপাট ও বাসাবাড়ির ময়লা পানিও ওই রাস্তায় জমে থাকার ফলে চরম ভুগান্তিতে ফেলেছে শ্রীমঙ্গল থেকে চলাচল করা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের।

‎মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আককাস আলী বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ড্রেনের নির্মাণ কাজ সম্পন্ন করে সমস্যা সমাধান করার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102