বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মৌলভীবাজারে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের বি‌শিষ্ট সাম‌ জিক ও মি‌ডিয়া ব‍্যাক্তিত্বদের  উপস্থিতিতে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।

মঙ্গলবার (৪ মে)  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিক মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই প্রধান অতিথি হিসেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সভা চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মহিবুর রহমান মুহিব ও বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সাংবাদিক মোনায়েম খান, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিংহ ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের লক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ২য় পর্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জোসেপ আলী চৌধুরীকে আহ্বায়ক ও রুবেল আহমেদকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102