মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

শ্রীমঙ্গলে

জামাতে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাফিজ উল্লা নামের এক মুসল্লিকে কলম দিয়ে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রবিবার (৩ মে) শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজ উল্লা (৮৫) ও অভিযুক্ত যুবকেন নাম জসিম মিয়া(৩২) একই এলাকার বাসিন্দা।

‎রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ফজরের নামাজ চলাকালীন সময়ে জসিম মিয়া(৩০) নামে এক যুবক হঠাৎ করে মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উল্লা(৮৫) নামে এক মুসল্লিকে কলম দিয়ে এলোপাতাড়ি চোখে, মুখে ও মাথায় আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। প্রচন্ড রক্তক্ষরণে মুসল্লী হাফিজ উল্লা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

‎শ্রীমঙ্গল থানার এস আই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক জসিমকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

‎তিনি বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

‎পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

‎ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102