বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পারিবারিক দ্বন্দ্বের জেরে

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু

মোঃ কাওছার ইকবাল,শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মাদকাসক্ত ছোটভাইয়ের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর পর না ফেরার দেশে পাড়ি জমালেন বড়ভাই শহিদ। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজীপুর এলাকায়।

‎পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলে পিতা মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত বড়ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

‎গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎উল্লেখ্য, গত ১৫ এপ্রিল উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজীপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আকল মিয়ার মাদকাসক্ত ছোটছেলে মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত পিতা ঘটনাস্থলেই নিহত হন, এতে বাধা দিতে গেলে বড়ভাই শহিদকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মুশফিক। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয। ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

‎হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাগান থেকে ঘাতককে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102