বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

হবিগঞ্জ জেলার নবীগন্জ উপজেলার

খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার শেরখাই ও নরখাই নদী খননের নিউজ প্রকাশের জের ধরে  স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। হামলায়  গুরুতর আহত সাংবাদিক আলী বিডি এখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মামলাটি এখনও রেকর্ড করেননি।

মামলার বিবরনে জানা যায় , নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নরখাই শেরখাই নদীটি সরকারী ভাবে জাইকা প্রকল্পের অধীনে নদী খননের কাজ বিগত ৩বছর পূর্ব হতে  চলছে। হামলার অভিযুক্ত আসামি শাহান চৌধুরী শেরখাই ও নরখাই নদী খননের সাব ঠিকাদার। বিবাদী শাহান চৌধুরী শেরখাই ও নরখাই নদীতে বুক সমান পানির মধ্যে ডেকো মেশিন দিয়ে খনন প্রকল্পের কাজ করিতেছেন। খনন প্রকল্পের এই অনিয়মের বিষয় বিভিন্ন স্থানীয় পত্রিকা ও জাতীয় প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নবীগন্জ উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা কৃষি কর্মকর্তা,  দুদক ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন। পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে আসামি শাহান চৌধুরী গংরা সাংবাদিকদের হত্যা করার হুমকি দেয়। গত ১৩ এপ্রিল সাংবাদিক আলী বিডি মোটরসাইকেল যোগে বাড়ি হইতে কামারগাঁও বাজারে আসেন, এসময় তিনি মুহিবুর রহমানের কাপড়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখিয়া পায়ে হেটে রুয়েল মিয়ার দোকানে যাওয়ার পথে পূর্ব হইতে কাঠের শক্ত রুইল নিয়া ঔৎ পাতিয়া বসে থাকা বিবাদী শাহান চৌধুরী তার পথরোধ করিয়া আক্রমন করে। উপর্যুপরি আঘাতে  হাতে ও পায়ের হাড় ভেঙে যায়। এসময় তার বাম হাত ও বাম হাতের কনুইয়ে গুরুতর জখম হয়।

আহত সাংবাদিক আলী হোসেন বিডিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102