সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভায়

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (১২ এপ্রিল)  দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে আদালতে বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুলের দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কথিত ওই বিএনপির নেতার বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির ওই নেতা।

সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে।

নেতৃবৃন্দরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102