মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার পুটিজুরী এলাকার

ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

পুটিজুরী ইউনুছিয়া মহিলা মাদরাসায় হিফজ বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পুটিজুরী ইউনুছিয়া মহিলা মাদরাসার হল রুমে মাদ্রাসার মুহতামিম শেখ মোহাম্মদ হাবিবুর রহমান কবির এর সভাপতিত্বে হিফজ বিভাগের শুভ উদ্বোধন ও সবক প্রদান সম্পন্ন হয়েছে।

অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিজুরী বাজার আল-ইতক্বান মাদরাসার মোহতামীম হাফেজ মাওলানা নজরুল ইসলাম খান, পুটিজুরী বাজার ড্রীম ট্রাভেলসের পরিচালক মাওলানা আহমদ আলী ফয়ছল, স্বস্থি পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবু তাহের মিছবাহ সহ মাদরাসার  শিক্ষকবৃন্দ সহ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ।

এ সময় মাদরাসার সকল শিক্ষক মহোদয়গন সহ, কমিটির  সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ ও প্রবাসিদের কল্যাণ কামনা
এবং সকল জিন্দা মুর্দাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্বস্থি পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবু তাহের মিছবাহ।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে উক্ত হিফজ বিভাগটি শুধুমাত্র ছেলেদের জন্য চালু করা হয়েছে।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম শেখ মোহাম্মদ হাবিবুর রহমান কবির মাদ্রাসার অগ্রযাত্রায় দেশ বিদেশের সকল দাতাদের অংশগ্রহণ এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীর পথচলা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দীনি কাজে নিয়োজিত সকলের মেধা ও মেহনত যেন আল্লাহ তাআলা কবুল করেন  এবং এর মাধ্যমে দ্বীনের খেদমত কবুল করুন এই দোয়া করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102