বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

লন্ডনে

কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস।

অনুষ্ঠানের বিভিন্ন পর্ব যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মোঃ আলী রেজা, মোঃ মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মোঃ সাইফুদ্দীন, নজরুল ইসলাম এবং মামুনুর রশিদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার এবং পরবর্তীতে পরিবেশিত হয় মহান জাতীয় সংগীত।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয় এবং তাঁরা মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।মুক্তিযুদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম, আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।

সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মোঃ আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন, সেলিম খান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মোঃ ইসলাম, হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব লন্ডন), মোঃ মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার ও লুৎফুর রহমান প্রমুখ।

কমিউনিটি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জামালপুর জেলা সমিতি, টাঙ্গাইল জেলা সমিতি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও সন্দ্বীপ সমিতি ইউকে এর

পরবর্তীতে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি,সিপু ,ডাঃরুবেলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102