শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ইন্ডিয়া হাসপাতালে মৃত্যু

বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারত থেকে আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মো. মোতুজ্জারের ছেলে। পারিবারিক ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। বিএসএফ সদস্যরা তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।
পরিবারের অভিযোগ, আটককালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102