মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

বাংলার সুর ইউকের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

নর্থ লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলার সুর ইউকে-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও হ্যারিঙ্গে কাউন্সিলের মেয়র মোঃ আহমদ মাহবুবের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলার সুর ইউকে’র সভাপতি সৈয়দ সুহেল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ জায়েদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএইচ-এর এমপি বাঁশ চারালাম্বুস, হ্যারিঙ্গে কাউন্সিলের লিডার কাউন্সিলর পেরী আহমেদ, ক্যামডেন কাউন্সিলের সাবেক নেতা কাউন্সিলর নাসিম আলী ওবিই, হোয়াইটম্যান রোড মসজিদের চেয়ার বোন রাবিয়া বিবি এমবিই, ক্যামডেন কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও মেয়র নুরুল ইসলাম এবং টার্নপাইক লেন ব্যবসায়ী সমিতির সভাপতি সুহেল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন লিনা চৌধুরী, রওশনা খান, ইমরান আহমেদ, মুকিত আহমেদ, আব্দুল রহিম, বাবুল মিয়া, শাহীন চৌধুরী, হাজিরা খাতুন, ফারজানা, ফারহানা, হেনা বেগম, গিয়াস আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় ও  সংগঠনের পক্ষ থেকে দুটি ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102