বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলা প্রেসবিটারীয়ান খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা ২০২৫ সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ ২০২৬ইং তারিখে সিলেট প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সিনড সভায় সিলেট বিভাগের সকল জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারীয়ান চার্চের ২৫০ জনের অধিক প্রতিনিধি (ডেলিগেট্স) অংশগ্রহণ করেন।
সভার শুরুতে সভাপতির আসন গ্রহণ করেন প্রাক্তন মডারেটর রেভা: বি. বি প্রেন্টিস এবং পরবতীর্তে নবনির্বাচিত মডারেটর রেভা: এভরিসন পতাম। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক নেলসন এন. সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রেভা: সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভা: এডওয়ার্ড সাইমন সরকার, সদস্য জিডিশন সূচিয়াং এবং রুশ পতাম প্রমুখ। সিনড সভায় ৪জন খৃষ্টিয়ান থিওলজী সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) পদে অধিষ্ঠিত করা হয়।
রবিবার (২৯ মার্চ) কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের পাম সানডে প্রোগ্রামে পাশ্বর্বতী বিভিন্ন চার্চ থেকে আনুমানিক ৬০০ অতিথি উপাসনায় যোগদানের জন্য মাগুরছড়া পুঞ্জিতে উপস্থিত হন।  সিনড বার্ষিক সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্যসূচী অনুমোদন সাপেক্ষে, আলোচনা ও সিদ্ধান্তগৃহীতসহ সকল কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ার সিনড এর বার্ষিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102