মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারের মনওয়ারা আলী এমবিই খেতাবে ভূষিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের অন্যতম দাতা সদস্য ও শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বর্হিঃবিশ্ব/আন্তর্জাতিক) মনওয়ারা আলী  বৃটিশ রাজ পরিবার কর্তৃক এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন।
সমাজের দুর্বল আর অবহেলিত শ্রেণীর পক্ষে কাজ করা আর তাঁদের জন্য সামাজিক ও আইনি সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাওয়া মনওয়ারা আলী অসহায় শিশু ও মহিলাদের জন্য বাড়ি নির্মাণেও কাজ করছেন। তিনি দীর্ঘদিন উইলিয়াম মরিস বিগ লোকাল পার্টনারশিপের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন।
শমশেরনগর হাসপাতালের সাথে শুরু থেকেই তিনি সম্পৃক্ত আছেন।
মনওয়ারা আলী বর্তমানে চার্টার্ড ইনস্টিটিউট অফ ফান্ডরাইজিং এর ইডিআই কমিটির চেয়ার এবং ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব-এর প্রধান নির্বাহী। ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব বৃটেনের একটি শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা। মনওয়ারা একই সাথে স্টো ইন্সপায়ার সিআইসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।
বিলেতে কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে প্রথম এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত মনওয়ারা আলীর কৃতিত্বে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, হাসপাতালের মুখ্য পলিসি মেইকার পূবালী ব্যাংকের সাবেক এজিএম অধ্যক্ষ সাইফুর রহমান কামরান, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও শমশেরনগর হাসপাতালের প্রধান রূপকার ময়নুল ইসলাম খান, হাসপাতালের ভূমিদাতা সরওয়ার জামান রানা, হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, পরিবেশবাদী আন্দোলন অমরাবতির চেয়ারম্যান শেবুল চৌধুরী, দি সোসাইটি অব বাংলাদেশি রাইটার্স ইউকের সমন্বয়ক একেএম জিল্লুল হক, শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির সভাপতি কবি ও গবেষক ড. সৈয়দ মাসুম, ইউকে কমিটির সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার সৈয়দ সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক একাউন্টেন্ট শওকত চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের অর্গানাজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, কমলগঞ্জ সমিতি ইউকের সভাপতি অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি অধ্যাপক শেখ এম শামীম শাহেদ, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি সৈয়দ মাহবুব, হাসপাতাল ইউকে কমিটির সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক জনাব কুতুব আলী,
মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক) প্রমুখ।
উল্লেখ্য, বিলেতে বসবাসরত রমিজ আলীর সহধর্মিনী মনওয়ারা আলী কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের স্থায়ী বাসিন্দা। মনওয়ারা আলী দীর্ঘদিন ধরে চ্যারেটি তথা দাতব্য কাজের সাথে সম্পৃক্ত। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। ১৮ বছর বয়স থেকে দেশে ও বিদেশে সমান্তরালভাবে তিনি সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দাতব্য সংস্থায় ট্রাস্টি ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। ২০ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিদের সাথে থেকে একটি ইন্টার্নশিপ করারও অভিজ্ঞতা তাঁর রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102