সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

ওয়েলস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে কার্ডিফে

বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সাজেল আহমদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৪ এই পর্যন্ত দেখেছেন

মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) দূপুর ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, কার্ডিফ বাংলা স্কুল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে শহীদ মিনার বেদীতে ৭১”র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম মর্তুজা,আলহাজ্ব আসাদ মিয়া, মুজিবুর রহমান,  ভিপি সেলিম আহমদ, ড. জুসনা মুহিত, মফিকুল ইসলাম,  সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু,বদরুল হক মনসুর, আতিকুল ইসলাম, আব্দুল মোতালিব, সেবুল আলী,
আব্দুল আহাদ, আসাদ মিয়া, আফিফা জান্নাত,
শাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদান,২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল- বৃত্ত সবুজের গর্বিত পতাকা বলে উল্লেখ করে তিনি ৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের অস্তিত্ব, এর সঠিক ইতিহাস সর্বত্রে তুলে ধরার আহবান জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102