

প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠারপর থেকে ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪ জেলা সহ দেশব্যাপী মানুষের জন্য আর্তমানবতার সেবা ও মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।
ইতিমধ্যে ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে – মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, সেলাই মেশিন সরবরাহ, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ,ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা, অসুস্থ রুগীদের চিকিৎসায় সাহায্য প্রদান, মসজিদ মাদ্রাসায় অব্যাহত সহযোগিতার হাত প্রসারিত করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে সংগঠনটি।
প্রতিবছরের মতো এবারও ১ লা রোজা থেকে শেষ রোজা অবধি ইফতার প্রজেক্টের মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় এবং ঢাকাস্থ গাজীপুর এর কাপাসিয়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা সহ এক মাসব্যাপী বাংলাদেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
প্রতিটি মাদ্রাসার ইফতার মাহফিলে সকল দাতা ও সংগঠনের সদস্যগণ সহ দ্বীন দরদী দেশ এবং প্রবাসী ভাইবোনদের জন্য দোয়া করা হয়েছে প্রানভরে।
এই ইফতার প্রজেক্টে আর্থিক সহযোগিতা করেন প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, সংগঠন এর উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, আসরাফ মিয়া ও চ্যারিটি কো -অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর ছাড়াও যারা অর্থায়ন করেছেন এম শীপার করিম, শাহজাহানুর রাজা, আলহাজ্ব নুনু মিয়া, সৈয়দ আবু সাঈদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, আব্দুর রুউফ তালুকদার, শাহ শাফি কাদির, এ বি রুনেল, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ করিম ছায়েম, মুক্তার আলি, আলহাজ্ব আবদাল মিয়া, খায়রুল ইসলাম, আসাদ মিয়া, আলহাজ্ব তৈমুছ আলী, আখলাকুল আলম সেবু, শিপন আহমদ, মুজিবুর রহমান, তুহিন আহমদ, মইনুল ইসলাম, ও আনহার মিয়া প্রমুখ।
ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠন এর চ্যারিটি কো -অর্ডিনেটর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ টিমের সবাইকে এবং সংগঠন এর প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ও ট্রেজারার জামাল হোসেন সহ সকল দানশীল ব্যাক্তিত্বদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।