শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ গবেষণা এবং সাহিত্যচর্চা নিয়ে

অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৯ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে দেশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একসময়ের তুখোড় রাজনীতিবিদ, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের সঙ্গে একান্ত আলাপচারিতায় সময় কাটান জেলার বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আহমেদ সিরাজ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ লেবু স্যার একাডেমিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, সাহিত্যচর্চা এবং ব্যক্তিগত স্মৃতিচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় গবেষক আহমেদ সিরাজ দেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ গবেষণা এবং সাহিত্যচর্চা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান স্যারের সাথে মতবিনিময করেন। দু’জনেই অতীতের নানা স্মৃতি রোমন্থন করেন এবং দেশের শিক্ষা ও সমাজব্যবস্থা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে লেখক আহমেদ সিরাজ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারকে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজীবনী লেখার অনুরোধ জানান। তিনি বলেন, অধ্যাপক মুজিবুর রহমানের জীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

সাক্ষাতের শেষ পর্যায়ে বিদায়ের প্রাক্কালে আহমেদ সিরাজ তাঁর রচিত ‘সাহিত্যের অন্তর্লোক যাত্রা’ বইটি অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের হাতে তুলে দেন। বইটি পেয়ে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যার লেখক আহমদ সিরাজকে ধন্যবাদ জানান এবং তাঁর সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102