সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্প অনুমোদনে

তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে হাজারও জনতার সামনে উন্নয়ন প্রকল্পের ফাইল সই করাতে ঘুষ গ্রহনের অভিযোগ করেছেন উপজেলার ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। একই সাথে তাকে আক্রোশমুলক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার (১৫ মার্চ) ইউপি চেয়ারম্যান আশরাফুলের আহ্বানে সকল ১১টার দিকে উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে হাজারও ইউনিয়নবাসী জড়ো হয়। সেখানে আশরাফুল ইসলাম জনতার সামনে অভিযোগ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের ফাইল পাস করাতে ১৫ শতাংশ ঘুষ আদায় করেছেন । ঘুষ নেওয়ার জন্য তিনি অপর ইউপি চেয়ারম্যান আলমগিরকে মিডিয়া হিসেবে ব্যবহার করেন। ঘুষের টাকা না পাওয়া পর্যন্ত ফাইল পাস করেননা তিনি। এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় আক্রোশমূলক ভাবে তাকে হেনস্থা করছেন । আমাকে মৌখিকভবে ইউনিয়ন পরিষদে আসতে নিষেধ করেছেন। ফাইল পাস করাতে ১৫ শতাংশ নেওয়ার যাবতীয় তথ্য প্রমান আমার কাছে আছে বলে দাবী করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এমতাবস্থায় তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার পেতে স্থানীয় সাংসদ ব্যারিস্টার নওশাদ জমির সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় জনগণ তাকে কথা দেন যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে ইউপি চেয়ারম্যান আশরাফুলের পাশে থাকার অঙ্গিকার করেন।
জনতার সাথে মতবিনিময় শেষে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম জানান, আমার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করাতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে অর্থ্যাৎ প্রকল্পের ১৫ শতাংশ ইউএনও আফরোজ শাহিন খসরুকে দিতে হয়েছে। কারন টাকা না দিলে তিনি ফাইল সই করেননা। মসজিদ মাদ্রাসা সংস্কার সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পাস করানোর সময় উৎকোচ দিতে হয় এরকম যাবতীয় প্রমান আমার কাছে আছে। এসব তথ্য জনসম্মুখে নিয়ে আসায় ইউএনও আমকে হেনস্থা করছেন আমাকে ইউনিয়ন পরিষদে আসতে নিষেধ করছেন। এজন্য আমার পক্ষে হাজারও নারী পুরুষ শিশু পরিষদ চত্তরে এসে আমার পাশে থাকার অঙ্গিকার করেছেন। আমার বিরূদ্ধে যড়যন্ত্র করে আমাকে বহিস্কার করার পরিকল্পনা করছেন ইউএনও আফরোজ শাহিন খসরু।
এদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, ইউপি চেয়ারম্যান আমার বিরূদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ওই চেয়ারম্যানের বিষয়ে তদন্তে বিভিন্ন অভিযোগ প্রমানিত হয়েছে তার বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানতে পারলে পরদিন থেকেই তিনি আমার বিরূদ্ধে ফেসবুকে লাইভে এসে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বিষয়টি তদন্ত হলে বোঝা যাবে আমার কাছে ওই চেয়ারম্যানের বিরূদ্ধে নানা অভিযোগ রয়েছে। আশরাফুল আলম জনগনকে সমবেত করে সহানুভূতি আদায়ের চেস্টা করছেন কিন্ত তিনি এভাবে বিষয়টি থেকে রেহাই পাবেননা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102