রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান

ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মোঃ সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান পারভেজ আহমদ বাদল এর অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়াস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌছ আলী ভবনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজসেবী আবদুল হক সুয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি ও গুলেস্তা  হাইস্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বুলবুল।
ট্রাস্টের সাধারণ সম্পাদক আরিফুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ নুরুল  ইসলাম, সমাজসেবী আবু বক্কর সিদ্দিক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শুভ আহমদ। তারপর বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক দিক নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিন, প্রবীণ মুরব্বি আবুল বশর।
এসময় জামাল আহমদ, বাবলু হোসেন,আবু সাইদ আদনান, বুরহান উদ্দিন, মোরশেদুল হাসান শাকিল, ফজর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন সিলাম  চকেরবাজার শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) দরগাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি ও গুলেস্তা হাইস্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বুলবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। তাঁর এই অবদান জাতির সাথে সিলাম এলাকাবাসীর জন্য গৌরবের। তাঁর রত্নগর্ভা মা-বাবা ২জন মুক্তিযোদ্ধার মাতা-পিতা হিসাবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মহকুমা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মাননা পেয়েছিলেন। এটা এই এলাকাবাসীর জন্য গৌরবের। তিনি সেই সাথে এলাকার কৃতীসন্তান শহীদ বুদ্ধিজীবী ড. আবদুল মুক্তাদির ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বাবুল মিয়াসহ স্বাধীনতার মাসে সকল বীর শহীদদের স্মৃতি  রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102