রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ এই পর্যন্ত দেখেছেন
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বক্তপুর সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং অনির্বাণ যুব সংঘ। রমজান ও ঈদকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
 ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর ডেজিগনেট লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আহসান, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ, আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন সৈয়দ শাহাদাৎ হোসেন রবিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রাকিব উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এস. এম. রাশেদুল আনোয়ার। মুনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী ওমর ফারুক আজমী ও হাফেজ মো. মোবারক হোসেন আলকাদেরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও কো-এডভাইজার লায়ন মো. হাবিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন জাহেদ হোসেন, লায়ন মো. সোয়েব আক্তার, লায়ন আবুল বোরহান জিয়াউদ্দিন, লায়ন সুমন বড়ুয়া, এস. এম. আবু জাকারিয়া, এস. এম. শহীদুল আলম শাহেদ, এস. এম. আলী আকবর, এস. এম. এরশাদুল আনোয়ার জাহেদ, এস. এম. জুলফিকার, এস. এম. সাইফুদ্দিন, এস. এম. বশির উদ্দিন, আলহাজ্ব আবু আহমদ, মাস্টার জাহেদুল আলম, সৈয়দ আবুল আজাদ, ইকবাল সেলিম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণের পাশাপাশি পাঁচ শতাধিক মুসল্লীর জন্য ইফতার ও মেজবানের আয়োজন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102