মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

শ্রীমঙ্গলে অর্ধ কোটি টাকার মেরামত প্রকল্পের উদ্বোধন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে রাস্তা ও কালভার্ট মেরামত কাজ শেষে উদ্বোধন করেন স্থানীয় এমপি। প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে শ্রীমঙ্গল–গাজীপুর রুটের রাস্তা এবং কালভার্ট মেরামত প্রকল্পটি পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে মেরামত কাজের গুরুত্ব এবং স্থানীয় জনগণের সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

প্রকল্পটি স্থানীয় সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), মৌলভীবাজার কর্তৃক পরিচালিত মেরামত প্রকল্পের আওতায় ৯০০ মিটার রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সড়ক ও কালভার্ট মেরামতের ফলে যোগাযোগের সুবিধা বৃদ্ধি পাবে এবং যানবাহন চলাচল সহজ হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102