মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

যশোর জেনারেল হাসপাতালে

ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ট্রলিতে বহনের নামে স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের অর্থ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলে তার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ট্রলি সেবায় যুক্ত স্বেচ্ছাসেবকরা।

শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক সেখানে অবস্থান নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের ট্রলিতে করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার কাজ করছেন। তবে তারাএ সেবার বিনিময়ে রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বকশিশ হিসেবে নিতেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অভিযোগ ওঠায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত রোগীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন। এরপরই স্বেচ্ছাসেবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রতিবাদে অবস্থান নেওয়া স্বেচ্ছাসেবকরা দাবি করেন, তারা কোনো সরকারি পারিশ্রমিক পান না। রোগীদের সেবা দিয়ে যে টাকা পান, তা দিয়েই তাদের সংসার চলে। টাকা নেওয়া বন্ধ করলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই হয় রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতি বহাল রাখতে হবে, নয়তো হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।

স্বেচ্ছাসেবক নেতা মফিজুল হক সাগর বলেন, “আমরা বেতন পাই না। রোগীদের সেবা দিয়ে যে টাকা পাই, তা দিয়েই সংসার চালাই। হঠাৎ করে টাকা নেওয়া বন্ধ করে দিলে আমরা কীভাবে চলব?”

তবে কর্মসূচিকালীন সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত দপ্তরে উপস্থিত না থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রায় আধাঘণ্টা শান্তিপূর্ণ অবস্থান শেষে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি শেষ করে আবার কাজে ফিরে যান। তবে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102