বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে আলম লিংকন
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

পারস্পরিক ভাতৃত্ব অক্ষুন্ন ও বিশ্ব মুসলিমদের মঙ্গল কামনায় বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবঘামভির্যের মধ্য  দিয়ে  অনুষ্ঠিত  হলো জি এস সি সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল।

জিএসসি সাউথ ওয়েস্ট রিজিয়নের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল এর সভাপতিত্বে বৃষ্টল শাহজালাল মসজিদে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস সি সেন্ট্রাল কমিটির চেয়ারপারসন  সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ছমরুল হক, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী আব্দুল নাসির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ওয়েষ্ট রিজিওনের সাবেক সেক্রেটারি  সৈয়দ আবু সাঈদ আহমদ, জি এসসি সাউথ ওয়েষ্ট রিজিওনের ট্রেজারার আবুল কালাম, উপদেষ্টা মুসলেহ আহমদ, বৃষ্টল বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

প্রধান অতিথি সালেহ আহমদ ইফতার পার্টির আয়োজন করার জন্য জিএসসি সাউথ ওয়েষ্ট রিজিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন সংগঠনটি শুধুমাত্র বাংলাদেশে নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে বিপদগ্রস্তদের সহায়তায় কাজ করছে। মানবতার সেবায় কাজ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতার পুর্বে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের খতিব হাফেজ মাওলানা আজিজুর রহমান।

ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন জিএসসি সাউথ ওয়েস্ট রিজিয়নের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আহমদ, সদস্য সমরাজ মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102