মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক কাউন্সিলর শাহিনুরকে দিবালোকে কুপিয়ে হত্যা ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের শ্রদ্ধা নিবেদন রমদান উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান বৈধ কাগজপত্র না থাকায় ৭৭ নতুন মোটরসাইকেল জব্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজ হতে হবে

মৌলভীবাজারে সাথী ইউকে গ্রুপের উদ্যোগে

রমদান উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

ময়িজ মুহাম্মদ মজুমদার
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র রামাদ্বান মাস উপলক্ষ্যে মৌলভীবাজারে’র সাথী ইউকে ওয়াটস আপ গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বানুল মোবারক মাস উপলক্ষ্যে “মৌলভীবাজারে’র সাথী ইউকে  গ্রুপের সমমনা সাথী বন্ধুদের পক্ষ থেকে গরীব দুঃস্থদের সাহায্যার্থে বাংলাদেশে ইফতার ও খাদ্য সামগ্রীর জন্য নগদ অর্থ পুরাতন হাসপাতাল সড়ক ( বাজার মসজিদ সংলগ্ন ) পশ্চিম বাজার মৌলভীবাজার এলাকা থেকে প্রদান করা হয়েছে।

অর্থ প্রদানে যুক্তরাজ্য , আমেরিকা ও বাংলাদেশ হতে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তারা হলেন সাফায়েত আহমেদ শফি, আব্দুল মুকিত , সালেহ আহমেদ, এস এ কাশেম বাবলু, মুজিবুর রহমান জসিম, মুজাহিদুর রহমান, নাহিদুল ইসলাম নাহিদ, সৈয়দ শাহেদ আহমেদ, জসিম উদ্দিন, সৈয়দ মুজিবুর রহমান, হিরু মিয়া, ওয়াকি সুহেল, সুহেল আহমেদ, হারুনুর রশিদ ও ময়িজ মুহাম্মদ মজুমদার।

অর্থ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশে সহযোগীতা করেছেন
মো: নজরুল ইসলাম, সাংবাদিক গিয়াস আহমেদ, গোলাম আক্তার দুলাল, সাংবাদিক জিতু তালুকদার প্রমুখ।

সংগঠনের এডমিন ময়িজ মুহাম্মদ মজুমদার |এই পবিত্র মাসে গরিব দুস্থদের সাহায্যার্থে সকলের আন্তরিক সাহায্য সহযোগীতার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এই গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই দেশ বিদেশের বিত্তবানদের সহযোগিতায় প্রতিবছর বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছি। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ৯বম বারের মতো বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102