মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান বৈধ কাগজপত্র না থাকায় ৭৭ নতুন মোটরসাইকেল জব্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজ হতে হবে ভাষার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান যশোর চাঁদার দাবিতে ককটেল বিস্ফোরণ পার্বত্য চট্টগ্রামকে আন্তর্জাতিক ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে

মক্কা আল মুকাররমায়

আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মক্কা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ এই পর্যন্ত দেখেছেন

সোমবার (২৩ ফেব্রুয়ারী) আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর উদ্যোগে মক্কা শহরের কুদাই আল হিজরা এলাকার দুররাত আল খাইমা হোটেলে এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খাজা মঈন উদ্দিন জালালাবাদীর সভাপতিত্বে ও আউলিয়া ফেডারেশনের যুক্তরাজ‍্য শাখার সদস্য সচিব সলিসিটর এম ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা নগরীতে সফররত সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার কে এম আবু তাহের চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মৃধা, কাজী শফিকুল ইসলাম, ইমরান খান, হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, দেলওয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, রবিউল মৃধা ,জুবায়ের আহমদ, রোমেল চৌধুরী, মারাজুল আলম, সুমন আহমদ, এইচ ফাতির আহমদ, আব্দুল খালিক,সুলাইমান মুন্সী প্রমুখ।

সভায় বক্তারা বলেন যে সুফী দরবেশ ও ওলী আউলিয়াদের মাধ‍্যমে বাংলাদেশে ইসলাম এসেছে ।এ সব আউলিয়াদের জীবন ইতিহাস তুলে ধরা ,আউলিয়াদের মাজারকে কেন্দ্র করে কুফরী ও শেরেকী কাজ বন্ধ করা ও ইসলামের সঠিক বানী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন‍্যই গঠিত হয়েছে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ।

এ সংগঠণের উদ‍্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দুইটি সম্মেলন হয়েছে ।যুক্তরাজ‍্য ও বিশ্বের বিভিন্ন দেশে কমিটি গঠিত হচ্ছে ।

সভায় আলোচনাক্রমে আউলিয়া ফেডারেশন ৪১ সদস‍্য বিশিষ্ট মক্কা শাখা কমিটি গঠন করা হয় ।কমিটির আহ্বায়ক -কাজী শফিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক -ইমরান খান ,বাবুল আহমদ ,সুমন আহমদ ও মাওলানা নজরুল ইসলাম ,সদস‍্য সচিব – হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী ,অর্থ সচিব -রবিউল মৃধা ।সভায় বিশ্বের মুসলিম উম্মার কল‍্যানের জন‍্য জন্য দোয়া করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা খাজা মইন উদ্দিন জালাবাদী।

সভায় স্হানীয় ও ওমরাহ সফরে আগত বহু লোক ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102