মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ড.রেজা কিবরিয়াকে কেন অর্থমন্ত্রী চাই

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ এই পর্যন্ত দেখেছেন

আগামীকাল (মঙ্গলবার) নতুন মন্ত্রী সভার শপথ।  আলোচনায় ও প্রাথমিক তালিকায় অনেকের নাম রয়েছে। আমি শুধু আমার এলাকার এমপি ড. রেজা কিবরিয়াকে নিয়ে একটি কথা বলবো। কারন নিজ এলাকা ও জন্মস্থানকে সবাই ভালোবাসে। নিজের এলাকার উন্নয়নের জন্য সবাই কাজ করে।

তাই আমাকে দেশের শীর্ষ স্থানীয় একজন সাংবাদিক ফোন করে বললেন আজাদ এবার রেজার জন্য কাজ করতে হবে। তিনি যেমন যোগ্য এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি নির্বাচিত হলে অর্থমন্ত্রী হবেন নিশ্চিত। আমিও তার কথায় সায় দিলাম। রেজা ভাইকে সর্মথন করে নিজের স্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করেছি।

তিনি নির্বাচিত হয়েছেন। মন্ত্রী পরিষদের আলোচনায় রয়েছেন। শোনা যাচ্ছে তিনি প্রাথমিক তালিকায় রয়েছেন। সেই পুরানো সুত্রটি বলছে অর্থমন্ত্রী করা হতে পারে টেকনোক্র্যাট কোটায়। তাই আমি হতাশ নয়, মন্ত্রী পরিষদে থাকবেন রেজা ভাই।  তাকে অর্থমন্ত্রী করা হলে তিনি হবেন সেরা। বিএনপির নির্বাচিত ২১৩ জন এমপির মধ্যে ৭জন উচ্চ শিক্ষিত লোক রয়েছেন। তাদের একজন হলেন রেজা কিবরিয়া। তাকে যদি ৬ মাসের জন্যও পরীক্ষা মুলক অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয় তখন তিনি তাঁর যোগ্যতার প্রমান দিতে পারবেন। তাই তাকে অর্থমন্ত্রী করার জন্য জোর দাবি জানাচ্ছি।

ড. রেজা কিবরিয়া বিশ্বমানের এই অর্থনীতিবিদ দীর্ঘ ৩০বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় বাজেট প্রণয়ন ও  মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ড. রেজা কিবরিয়া কম্বোডিয়া , ঘানা, কুয়েত ও পাপুয়া নিউগিনির সরকারকে অর্থনৈতিক সংকট উত্তরণে উপদেষ্টা হিসেবে সরাসরি সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি আরও ৩৫টি দেশের অর্থমন্ত্রীর অর্থ উপদেষ্টা হিসাবে সাময়িক কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার আন্তর্জাতিক লবিও খুবই শক্ত রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এর সাথে তার অত্যান্ত উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে।

বিএনপি সরকারে হবু প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট বিনীত অনুরোধ আপনি পরীক্ষামুলক ভাবে হলেও একটি বাজেটের জন্য ড.রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করলে দেশ ও জাতি অনেক উপকৃত হবে বলে আমার ব্যক্তিগত বিস্বাস।

লেখকঃ এম,এ আহমদ আজাদ, সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি, নবীগন্জ প্রেস ক্লাব 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102