শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী যারা

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যেসর্বশেষ পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী ২১৩টি আসনে বিএনপি ও বিএনপি সমর্থিত জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত জোটের প্রার্থীরা ৭৭ টি আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে জামায়াত-৬৮, এনসিপি-৬, খেলাফত মজলিস-৩ টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪। নারী প্রার্থী ৮৩ জন।

নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ায় সরকার গঠনের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে বিএনপি। দলের এই বিশাল জয় উদযাপনে কোনো বিজয় মিছিল না করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের এই জয়ে আজ শুক্রবার সারাদেশে মসজিদে দোয়ার আহবান জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের তালিকা 
ঢাকায় বিজয়ী হয়েছেন যারা:ঢাকা-১ এ বিএনপি’র আবু আশফাক,  ঢাকা-২ এ বিএনপি’র আমান উল্লাহ আমান, ঢাকা-৩ এ বিএনপি’র গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ এ বিএনপি তানভীর ইসলাম রবিন, ঢাকা-৫ এ জামায়াতের কামাল হোসেন , ঢাকা-৬ এ বিএনপি’র ইশরাক হোসেন, ঢাকা-৭ এ বিএনপি’র , ঢাকা-৮ এ বিএনপি’র মির্জা আব্বাস, ঢাকা-৯ এ বিএনপি’র হামিদুর রহমান, ঢাকা-১০ এ বিএনপি’র শেখ রবিউল ইসলাম রবি, ঢাকা-১১ এ এনসিপি’র নাহিদ ইসলাম, ঢাকা-১২তে জামায়াতের সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ তে বিএনপি’র ববি হাজ্জাজ, ঢাকা-১৪ তে জামায়াতের ব্যারিস্টার মীর আহমেদ কাসেম আরমান, ঢাকা-১৫ তে জামায়াতের ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ তে জামায়াতের কর্নেল (অব) আবদুল বাতেন, ঢাকা-১৭তে বিএনপি’র তারেক রহমান, ঢাকা-১৮ তে বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা-১৯ এ বিএনপি’র দেওয়ান সালাহউদ্দিন ও ঢাকা-২০ এ বিএনপি’র তমিজ উদ্দিন।

সিলেট বিভাগে বিজয়ী হয়েছেন যারা:

সুনামগঞ্জ-১:বিএনপি’র কামরুজ্জমান কামরুল, সুনামগঞ্জ-২: বিএনপি’র নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩: বিএনপি’র কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪: বিএনপি’র নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫: বিএনপি’র কলিম উদ্দিন আহমেদ, সিলেট-১: বিএনপি’র খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২: বিএনপি’র তাহসিনা রুশদী লুনা, সিলেট-৩: বিএনপি’র এমএ মালিক, সিলেট-৪: বিএনপি’র আরিফুল হক চৌধুরী, সিলেট-৫: খেলাফতের মুফতি আবুল হাসান, সিলেট-৬: বিএনপি’র এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১: বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু (মৌলভীবাজার-২: বিএনপি’র শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩: বিএনপি’র নাসের রহমান, মৌলভীবাজার-৪: বিএনপির মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) হবিগঞ্জ-১: বিএনপি’র ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২: বিএনপি’র আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩: বিএনপি’র জিকে গউছ, হবিগঞ্জ-৪: বিএনপি’র সৈয়দ মোহাম্মদ ফয়সল,

ঢাকা-২: বিএনপি’র আমান উল্লাহ আমান, ঢাকা-২০: বিএনপি’র তমিজ উদ্দিন, টাঙ্গাইল-৮: বিএনপি’র আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-১: বিএনপি’র মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২: বিএনপি’র এডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩: বিএনপি’র ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪: বিএনপি’র এডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫: স্বতন্ত্র শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬: বিএনপির শরীফুল আলম (১,৮৫,৮৯৮) বিজয়ী, প্রতিদ্বন্দ্বী খেলাফতের আতাউল্লাহ আমিন (৪২,৫২৫), মানিকগঞ্জ-১: বিএনপি’র এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২: বিএনপি’র মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-৩: বিএনপি’র আফরোজা খান রিতা, মুন্সীগঞ্জ-১: বিএনপি’র মো.আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২: বিএনপি’র আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩: বিএনপি’র মো.কামরুজ্জামান, গাজীপুর-৪: জামায়াতের সালাউদ্দিন আইউবী, গাজীপুর-৫: বিএনপি’র একেএম ফজলুল হক মিলন, নরসিংদী-১: বিএনপি’র খায়রুল কবির খোকন, নরসিংদী-২: বিএনপি’র মঈন খান, নরসিংদী-৩: বিএনপি’র মনজুর এলাহী, নরসিংদী-৪: বিএনপি’র সরদার সাখাওয়াত, ফরিদপুর-২: বিএনপি’র শামা ওবায়েদ ইসলাম রিংকু, ভোলা-১: বিজেপি’র ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বরিশাল-৫: বিজয়ী হয়েছেন বিএনপি’র মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬: বিএনপি’র আবুল হোসেন খান, পিরোজপুর-৩: বিএনপি’র রুহুল আমিন দুলাল (৬৩,১৩২) বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ রুস্তম আলী ফরাজী ৩৫,৬২৩, জয়পুরহাট-১: জামায়াতের ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট-২: বিএনপি’র আব্দুল বারী, নওগাঁ-১: বিএনপি’র মো. মোস্তাফিজুর রহমান, পাবনা-১: জামায়াতের নাজিবুর রহমান মোমেন, মেহেরপুর-১: জামায়াতের মাওলানা তাজ উদ্দীন খান (১,২২,৮২৯) বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ অরুন (১,৪,২২৪)। মেহেরপুর-২ জামায়াতের নাজমুল হুদা (৯৪,১৬৮) বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমজাদ হোসেন ৮৫,৬৮৯, কুষ্টিয়া-১: বিএনপি’র রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-২: জামায়াতের আব্দুল গফুর (১,৮৯,৮১৬) বিজয়ী, প্রতিদ্বন্দী বিএন?পি’র ব?্যা?রিষ্টার রা?গিব রউফ চৌধুরী (১,৪৩,২৮২), কুষ্টিয়া-৩: মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪: জামায়াতের আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-২: জামায়াতের রুহুল আমীন (২,১০,১১১) বিজয়ী, প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মাহমুদ হাসান খাঁন বাবু (১,৬৩,২৯৯), বাগেরহাট-৩: বিএনপি’র ফরিদুল ইসলাম, খুলনা-৪: বিএনপি’র আজিজুল বারী হেলাল, খুলনা-৫: বিএনপি’র আলি আসগার, সাতক্ষীরা-১: জামায়াতের ইজ্জত উল্যাহ, সাতক্ষীরা-২: জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেদ, সাতক্ষীরা-৩: জামায়াতের রবিউল বাশার, সাতক্ষীরা-৪: জামায়াতের গাজী নজরুল ইসলাম, বগুড়া-১: বিএনপি’র কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২: বিএনপি’র প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩: বিএনপি’র আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫: বিএনপি’র গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, পঞ্চগড়-১: বিএনপি’র ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বিজয়ী (১,৭৬,১৬৯), প্রতিদ্বন্দ্বি এনসিপি’র সারজিস আলম (১,৬৮,০৪৯), পঞ্চগড়-২: বিএনপি’র ফরহাদ হোসেন আজাদ (১,৭৪,৬৫০), প্রতিদ্বন্দ্বি জামায়াতের সফিউল আলম (১,২৮,৮৬২), ঠাকুরগাঁও-১: বিএনপি’র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নীলফামারী-১: জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২: জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩: জামায়াতের ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪: জামায়াতের আব্দুল মুনতাকিম, কুড়িগ্রাম-২: এনসিপি’র ড. আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম-৩: জামায়াতের মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪: জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102