সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে

কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির।

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পৃথক দুটি বৃহৎ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী সেল এর তত্বাবধানে সমাবেশ দুটি অনুষ্ঠত হয়। একটি অনুষ্ঠিত হয় বাহুবল উপজেলার মীরপুর বিকালে অপরটি সন্ধ্যা পর নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়। দুটি সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ দুটির মধ্যে বিপুলসংখ্যক লোকের সমাগম হয়। দলমত নির্বিশেষে জনতার ঢল নেমেছে ধানের শীষের পক্ষে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাহুবল মীরপুর চৌহমুনীতে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার এর সভাপতিত্বে সভায় বক্তব্য কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান ও বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরে করিম রেস্ট হাউজের সামনে অপর জনসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুন্ম মহাসচিব মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গৌছ। বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির যুন্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, এডভোকেট মুদ্দত আলী , নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ, প্রমুখ।

বিএনপির যুন্ম মহাসচিব হুমায়ূন কবির বলেন, আপনারা একবার রেজাকে নির্বাচিত করেন, দেখবেন নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়ন কিভাবে হয় সেটা দেখে অবাক হবেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে। সাধারণ গরিব মানুষের এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

নবীগঞ্জ ও বাহুবলের একজন পরিছিন্ন মানুষ হলেন রেজা কিবরিয়া, স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত তার উন্নয়নের জন্য রেজা নির্বাচিত হলে তিনি নিশ্চয়ই মন্ত্রীত্ব পাবেন ইনশাআল্লাহ। তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জের মানুষ। উন্নয়নের জন্য রেজা কিবরিয়ার সহযোগি হয়ে আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। কৃষি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মুল্য নিশ্চিত করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102