

সব ভেদাভেদ ভুলে দিনারপুর পরগনার সবদলের নেতা ও জন প্রতিনিধিরা এক মঞ্চে বক্তব্য দিলেন। হতবাক হয়েছেন রেজা কিবরিয়া ও উপস্থিত জনতা । সবাই বললেন রেজা আমাদের গর্ব ও সম্পদ তাকে রক্ষা করতে হবে। আগামী ৫০ বছরে রেজার মতো প্রার্থী পাবো না। তাই আমরা কোন দল বুঝি না, আমরা উন্নয়নের জন্য রেজাকে ভোট দিবো। তিনি শুধু একটি দলের টিকেট নিয়েছেন, কিন্তু তিনি দেশের সবার সম্পদ । তার এলাকা শ্লোগান “ দল যার যার, রেজা সবার”।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জন সভা অনুষ্ঠিত হয়েছে দিনারপুর দেবপাড়া (বালিদ্বারা) বাজার মাঠে। পরগনার বিশিষ্ঠ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক এর সভাপতিত্বে দিনারপুর পরগনার ৪টি ইউনিয়নের মধ্যে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী ও বিশিষ্ঠ অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
বিশেষ আর্কষন ও অতিথি ছিলেন রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি আকম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির বর্তমান সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, নবীগঞ্জ জাপার সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, দেবপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের নেতা ও যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, গনফোরাম নেতা মোঃ রজব আলী, ব্যারিস্টার মুজাক্কির হোসাইন, আবুল হোসেন জীবন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুন্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার এনায়েতুর রহমান চৌধুরী, মুক্তযোদ্ধা নজরুল ইসলাম, শাহ আনিছ আলী, লন্ডন প্রবাসী রাসেল চৌধুরী, দেওয়ান গাজী ফুয়াদ হাসান প্রমুখ।
নবীগঞ্জ-বাহুবলের দিনারপুর পরগনার সবাই দল মত নির্বিশেষে রেজা কিবরিয়ার পক্ষে শপথ নিয়েছেন। বিশেষ করে ভোট ব্যাংক খ্যাত দিনারপুর পরগনার ৪টি ইউনিয়নের মানুষ এখন রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ঘোষনা এসেছে।
উল্লেখ্য যে প্রতিটি জাতীয় নির্বাচনে দিনারপুরের ঐক্য জয় পরাজয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। দিনারপুর এলাকার দেবপাড়া,গজনাইপুর,পানিউমদা ও পুটিজুরী ইউনিয়নের সব বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা এক সর্বদলীয় কর্মী সভায় রেজা কিবরিয়ার বিজয়ের জন্য শপথ করেছেন।
সভায় প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া শুরুতেই বলেন, এই অদ্ভুত সভায় সবাইকে এক মঞ্চে দেখে অবাক হয়েছি। আমি আপনাদের সন্তান, আমার বাবাও ছিলেন আপনাদের সন্তান, তিনি এলাকার মানুষের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছেন। গ্রেনেডের ৪শ প্রিন্টার নিয়ে মারা গেছেন, হবিগঞ্জে কোন চিকিৎসা হয়নি, আমি নির্বাচিত হলে নবীগঞ্জে এমন একটি হসপিটাল করবো, মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে।এসময় তার আবেগতারিত বক্তব্যে সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন আপনারা মুরব্বিরা সবাই ভালোবেসে আমাকে দলমত নির্বিশেষে সাপোর্ট করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে ৩০ বছরের জন্য এমপি বানানোর দরকার নেই, আমি ৫ বছরের জন্য এমপি হতে চাই, ৫ বছরে আমি ৩০ বছরে উন্নয়ন করবো। আমার দলের হুবু প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে একটি বার সুযোগ দিলে আপনারা উন্নয়ন দেখে হতবাক হবেন। আমি ৩ লাখ ডলারে চাকুরী ছেড়ে এসেছি আপনাদের সেবা করার জন্য। আমাকে সবাই মিলে একটি বার সুযোগ দেন দেখুন কি করতে পারি।
ড. রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া বলেন, আমি আসলেই অভিভূত হয়েছি, দিনারপুর এলাকা সাবেক বর্তমান সব জনপ্রতিনিধি ও মুরব্বিরা ড. রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। ড.রেজা কিবরিয়া এলাকায় এসেছেন উন্নয়ন ও সাধারন মানুষের কল্যানে কাজ করার জন্য, এলাকার মানুষ সেটার মুল্যায়ন বুঝতে পেরেছেন তার জন্য আমরা সন্তোষ্ট ও তাদের পরমর্শ আমাদের অনেক কাজে লাগবে এই জন্য তাদের নিকট কৃতজ্ঞা স্বীকার করছি।
নবীগঞ্জ চেয়ারম্যান সমিতিরি সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান বলেন, আমরা ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা উন্নয়নের স্বার্থে রেজা কিবরিয়াকে সর্মথন করেছি। তাকে কোন দলের প্রার্থী হিসাবে নয় তাকে যোগ্য ব্যক্তি ও ভবিষ্যত মন্ত্রী হিসাবে সর্মথন করেছি। তার মতো লোক কোন দলের প্রার্থী সেটা বিবেচ্য বিষয় নয়, তার যোগ্যতাকে মুল্যায়ন করাই আসল কাজ মনে করি। তাই আমরা মনে করি তিনি সবদলের ও মতের প্রার্থী তিনিই সেরা।
সভার সভাপতি নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুর উদ্দিন-বীর প্রতীক বলেন, আমরা সিন্ধান্ত নিয়েছি, দিনারপুর এলাকার সন্তান হিসাবে রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবো। সে বাংলাদেশের একজন সম্পদ, তার মতো গুনিজনকে মুল্যায়ন করা না হলে আমরা অনেক পিছিয়ে যাবো।