রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে তেতুলিয়ায় বিজিবি মহাপরিচালক দল যার যার, রেজা সবার স্লোগানে ঐক্যবদ্ধ দিনারপুর পরগনা নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ট্রলি প্রদান কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত বিএনপিকে সুযোগ দিলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উন্নয়ন দৃশ্যমান হবে- হুমায়ুন কবির বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল

সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের বার্মিংহাম নিবাসী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মাস্টার বাড়ির কৃতিসন্তান এটিএন বাংলা ইউকের বার্মিংহাম প্রতিনিধি ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক কাওসারুল ইসলাম সুমন এর মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

কাওসারুল ইসলাম সুমন এর আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতা মহলের ও কমিউনিটির অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন,  মায়ার ভাই সুমন ছিলেন একজন স্পষ্টবাদী ও দায়িত্বশীল সংবাদকর্মী। প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন করতেন। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছিলেন আপনজন। ছিলেন একজন দক্ষ কমিউনিটি সংগঠকও। একজন মানবিক হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।একজন দক্ষ সাংবাদিকের চেয়েও তিনি ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ।

উল্লেখ্য যে, ৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদে যুক্তরাজ্য ও সিলেটের গণমাধ্যম অঙ্গনে যেনো গভীর শোকের ছায়া নেমেছে।

গত  ৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে হাজার হাজার লোকের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102