মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন‍্য

নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ট্রলি প্রদান

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

রাঙ্গামাটি পার্বত্য জেলা’র নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর বাজার এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং বাজারের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ময়লা অপসারণ করার জন্য একটি ট্রলি গাড়ী প্রদান করা হয়েছে।

পূর্ব জোন কমান্ডার, নানিয়ারচর জোন কর্তৃক নানিয়ারচর বাজার পরিদর্শনকালে বাজার এলাকা অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হওয়ায় বাজার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

উক্ত আশ্বাসেরই ধারাবাহিকতায়  জোন কমান্ডার, নানিয়ারচর জোন বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান  পিএসসি কর্তৃক নানিয়ারচর বাজার এর সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক সানাউল্লাহর নিকট উক্ত ট্রলি গাড়ীটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102