শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলায় ধানের শীষের পক্ষে

কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ এই পর্যন্ত দেখেছেন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কটিয়াদী বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সম্মূখ থেকে শুরু হওয়া মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, কটিয়াদী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে দুপুর থেকে পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়াও গণমিছিল ও সমাবেশে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102