বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল সিলেটে লঙ্ঘিত হচ্ছে নির্বাচনী আচরণবিধি শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক চ্যানেল ওয়ান টিভিতে যোগদান করেছেন সাংবাদিক মোঃ শাহজাহান পবিত্র শবে বরাতের তাৎপর্য— মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী)  দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপিতে যোগদান করেন তারা।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কিছু নেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের ইতিহাস লিখিত হবে। একটা আসনের নির্বাচন মনে করার কোন কারণ নেই। আমাদের সবাইকে হাত মিলাতে হবে। আজকে আমরা এই পঞ্চগড়ে যা করবো, এটা প্রভাব সারা বাংলাদেশে পড়বে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব আশেপাশের দেশের ইপর পড়বে।
এ সময় ধানের শীষের প্রার্থী নওশাদ জমির বলেন, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব সারা বিশ্বে পড়বে। এই একটা ভোট দিয়ে আমরা আগামীর বিশ্বে, আগামীর বাংলাদেশে আমাদের পরিবর্তনকে, ইতিহাসকে আমরা একটা দিকে ধাবিত করতে পারব। একটা দিকে প্রবাহিত করতে পারব। একই সাথে তিনি ধানের শীষে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক থাকার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102