মৌলভীবাজার জেলা সদরে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে ৫দিন ব্যাপী ১১তম ফ্রি চক্ষু শিবির ২০২৬ শুরু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) সকাল ১০টায় শহরের পশ্চিম ধরকাপন এলাকায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর।
মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের নির্বাহী পরিচালক ও এনটিভির ষ্টাফ রিপোর্টার সাংবাদিক এস এম উমেদ আলী, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন, ব্যবসায়ী সৈয়দ মোতাহের আলী, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, মোঃ মাহবুবুর রহমান রাহেল, সমাজসেবী সৈয়দ মমসাদ আলী প্রমুখ।
এসময় অন্যন্যদের মধ্যে বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার দেওয়ান রুহুল আমিন চৌধুরী, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ জাহিদ আলী, সৈয়দ মুজতাহিদ আলী, সৈয়দ ওসমান গণি (ইফতি), সৈয়দ মোঃ সামিন ইয়াসার, সৈয়দ মোঃ সাকিফ হাসনাত, সৈয়দ মোঃ সাফাত আফসার, সৈয়দ ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মনসুর আলমগীর বলেন, দীর্ঘদিন থেকে মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে বড় পরিসরে ফ্রি চক্ষু শিবির চালু রয়েছে। যা মানবতার সেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতি বছরই এ সেবার সাথে অসহায় ও হতদরিদ্র মানুষরা তাদের সার্বিক সহযোগীতা পেয়ে উপকৃত হচ্ছেন। মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট যেভাবে চিকিৎসা সেবা গরীবদের দিচ্ছে, তেমনি সমাজের বৃত্তবানরা অন্যান্য চিকিৎসা সেবা দিলে অসহায় মানুষরা সেবা পাবে। ট্রাষ্টের এ কার্যক্রমের মাধ্যমে জেলাব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে। এটি একটি মহতী উদ্যোগ। ফ্রি চক্ষু শিবির সহ মানবতার কল্যাণে তাদের সকল কার্যক্রমের সফলতা কামনা করছি।

আয়োজকরা জানান, দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে এ বছর ১৫০ জন ছানিপড়া রোগী ও নেত্রনালী (ডিসিআর) এর ৫০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অপারেশন ব্যাতীত প্রায় দেড় হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা নেয়া রোগীদের ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। ফ্রি চক্ষু শিবিরে ৩১ জানুয়ারী থেকে থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাছাইকৃত ছানিপড়া রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন কার্যক্রম চলবে। চোখের নেত্রনালী (ডিসিআর) অপারেশন পর্যায় ক্রমে করা হবে।
উল্লেখ্য, মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট ২০১৪ সালে প্রথম ফ্রি চক্ষু শিবিরের কার্যক্রম শুরু করে। প্রথম বছর ২০১৪ সালে ছানীপড়া ৯০ জন রোগীকে অপারেশন করা হয়। ২০১৫ সালে ছানীপড়া রোগী ১১৭ জন, ২০১৬ সালে ছানীপড়া রোগী ১২০ জন, ২০১৭ সালে ছানীপড়া রোগী ১৯৫ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৫১ জন, ২০১৮ সালে ছানীপড়া রোগী ২১০ জনকে ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন, ২০১৯ সালে চোখের ছানিপড়া ১৮৪ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন, ২০২০ সালে চোখের ছানিপড়া ১৩৫ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৬৭ জন, ২০২২ সালে চোখের ছানিপড়া ১৮৫ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৬৩ জন, ২০২৩ সালে চোখের ছানিপড়া ১৯০ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন, ২০২৪ সালে ১৬০ জন ও নেত্রনালী (ডিসিআর) ৬০ জন এবং চলতি বছর ২০২৬ সালের ৩১ জানুয়ারি ১৫০ জন ও নেত্রনালী (ডিসিআর) ৫০ জন রোগী অপারেশনের জন্য বাছাই করা হয়।
চক্ষু সেবার পাশাপাশি করোনা কালে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ, গৃহ নির্মান, রিক্সা বিতরণ, রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ্ব প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।