বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

বোদায় ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরু সহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি)  ভোরে বোদা উপজেলার লাহিড়ীপাড়া এ ঘটনাটি ঘটেছে।
বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামেরঘাট বিওপির একটি টহল দল বিজিবি নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার টাকা মূল্যমান একটি ভারতীয় গরু আটক করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে শনিবার (২৪ জানুয়ারি ) ভোর ৭ টা  ৫৬ বিজিবির অধীনস্থ বড়বাড়ি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় বড়দরগা নামক স্থানে অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) কে ভারতীয় একটি গরু (আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা) সহ আটক করা হয়।
৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে গণমাধ্যমকে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে উল্লেখিত দুটি ভারতীয় গরু সহ ১জন চোরাকারবারি কে আটক করা হয়েছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102