বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও সিলেটের ওসমানী বিমান বন্দর থেকে দ্রুত অন‍্যান‍্য আন্তর্জাতিক ফ্লাইট চালু করার দাবীতে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও সিলেটের ওসমানী বিমান বন্দর থেকে দ্রুত অন‍্যান‍্য আন্তর্জাতিক ফ্লাইট চালু করার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির উদ‍্যেগে সোমবার (১৯ জানুয়ারী) পূর্ব লণ্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠণের সাউথ ইষ্ট রিজিওনাল  কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং  যুগ্ম সদস‍্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন  সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ, জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।

সভায় অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী, কমিউনিটি নেতা আব্দুল মুকিত,  সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম, ইউনিটি অব মৌলভীবাজার এর সাবেক সভাপতি আব্দুল মালিক, দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল  চেয়ারপার্সন  মোখতার আলী, গিয়াস উদ্দিন আহমদ, মাষ্টার আশরাফ চৌধুরী, টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব নুরুল ইসলাম,  সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম, কবি আসমা মতিন ,আজম আলী, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী প্রমুখ ।

সভায় প্রধান অতিথি সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই বলেন, বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‍্যায়। এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তী কালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন‍্য এ জঘণ‍্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।

বিশেষ অতিথি প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন ২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা ।ফলে বিমান লণ্ডন -সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে। ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর  বলেন, আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা ।আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে ।অনির্দিষ্টকালের জন‍্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে ।তাই  তিনি প্রবাসীদের স্বার্থে সবাইকে এক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনাল  কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ বৃহত্তর  সিলেটবাসীর ন্যায্য দাবি মানা না হলে প্রবাসের ও দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে গড়ে তুলা হবে বলে কঠোর  হুশিয়ারি উচ্চারণ করে আজকের মিটিং সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102