বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শিশু উদ্যান মাঠে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এলাকার ২ হাজার সুবিধাবঞ্চিত লোকের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

এসময় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলী প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102