সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

দেশে ফিরলেন কাবুলে আটকেপড়া ৬ বাংলাদেশি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আফগানিস্তানের রাজধানী কাবুলে কর্মরত বাংলাদেশি ছয় প্রকৌশলী দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ইকে ৫৮৪ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এর আগে দুপুরে দেশের ফেরার উদ্দেশ্যে কাতারের দোহা থেকে দুবাই যান তারা। পরে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

দেশে ফেরা প্রকৌশলীরা হলেন, রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

তারা আফগানিস্তানের মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন।

দেশে ফেরার পর রাজীব বিন ইসলাম সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন গত ২৮ আগস্ট দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাকি তিনজন কাবুলে অবস্থান করছিলেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে গত ২৬ আগস্ট ১৫ বাংলাদেশির দেশে আসার কথা ছিল। তাদের সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল।

বুধবার (২৫ আগস্ট) দুপুর থেকে তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন। কাবুল বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলার পর তারা নিজ নিজ আবাসস্থলে ফিরে যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102