বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

নানিয়ারচর সেনা জোন এর সৌজন্যে

বসতঘর নির্মা‌ণের জন্য ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮২ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনঃনির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

জানাযায়, নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোজ্জাম্মেল হক এর বসতঘর গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডে তার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেলে তাকে নতুন ঘর পূনঃনির্মাণের জন্য ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় রবিবার (১১ জানুয়ারি) নানিয়ারচর সেনা জোনের, জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক ৩ বান ঢেউ টিন প্রদান করা হয়।

সেনাবাহিনী কর্তৃক এমন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102