শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানে

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদৌগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (৬ জানুয়া‌রি) ব্যারিস্টার নাজির আহমদ এর নিজস্ব অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে নিজ গ্রাম বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিশিষ্ট আইনজীবী যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেন, অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সমাজের সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করেন এবং দূর্দিনে তাদের পাশে দাড়ান তবে সমাজের চেহারা পাল্টে যেতে পারে।

ব্যারিস্টার নাজির আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি। তিনি বলেন, এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে  বক্তব্য রাখেন এলাকার প্রবীন শালিশী ব‍্যক্তিত্ব আব্দুন নূর ও সমাজ সেবক দবির মিয়া। অনুষ্ঠানে এলাকার শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102