বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

দেশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে সিলেট জেলা প্রশাসক এর সাথে

ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে প্রবাসীদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসীদের সম্পৃক্ততা, সহযোগিতা এবং কৌশলগত প্রকল্প বাস্তবায়নে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে বৃহস্পতিবার (১ জানুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা।

সভায় বক্তব্য রাখেন স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই ডিবিএ ডি.লিট। ইবিএফসিআই এর উপদেষ্টা প্রফেসর ড. মুসাদ্দেক এ চৌধুরী, জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, ইবিএফসিআই এর পরিচালক আথাইর খান, ইবিএফসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. সাবাওয়ার চৌধুরী, ইবিএফসিআই এর নির্বাহী পরিচালক সাখাওয়াত আলী, ইবিএফসিআই এর আর্থিক পরামর্শক ও জমজম বাংলাদেশের পরিচালক সাব্বির চৌধুরী, ইবিএফসিআই এর পরিচালক মিজান চৌধুরী (কানাডা) , ইবিএফসিআই এর সদস্য মুজিবুর রহমান, ইবিএফসিআই এর কনসালটেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইনার শাকুর মজিদ (বাংলাদেশ), এশিয়ান স্মল বিজনেস ফেডারেশনের সভাপতি ও ইবিএফসিআই এর সহযোগী সদস্য এম এ গনি (দুবাই) ও ইবিএফসিআই এর প্রেস অ্যান্ড মিডিয়া ক্রসপোডাবসি মোঃ শহিদুল ইসলাম।

ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে যুক্তরাজ্য, ইউরোপ এবং সিলেট জেলার মধ্যে প্রবাসীদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার লক্ষ্যে টেকসই অর্থনৈতিক, ব্যবস্থা গড়ে তোলা, সিলেটের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ ও উন্নয়নমানের প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান গঠন ও বিনিয়োগে প্রবাসীরা কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন। আমরা চাই আমাদের দেশ আরো বহুদূর এগিয়ে যাক।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, নিজ দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের সরকারি ভাবে যত প্রকার সুযোগ -সুবিদা, নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। সরকার থেকে করমুক্ত বিনিয়োগ সুবিধা, এনআরবি বিনিয়োগ জোন স্থাপন করা হবে যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভুমিকা রাখতে পারে।তিনি এনআরবি বিনিয়োগ জোন ও স্মার্ট সিটি: সিলেটে প্রবাসীদের জন্য ‘এনআরবি ইনভেস্টমেন্ট জোন’ এবং ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব রাখেন, যেখানে জমি ও কাগজপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করা হবে বলে উল্লেখ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102