বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

ক‍্যাম্পেইন কমিটি ফর ফুল্লী ফান্কশনাল ওসমানী ইন্টারন‍্যাশনেল এর সভায়

অবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে চালুর দাবী

কে এম আবু তাহের চৌধুরী
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

ক‍্যাম্পেইন কমিটি ফর ফুল্লী ফান্কশনাল ওসমানী ইন্টারন‍্যাশনেল এর উদ্যোগে পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্ট্রীটস্থ মাইক্রো বিজনেস পার্কে কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠণের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস‍্য সচিব এম এ রবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠণের যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম ,যুগ্ম আহ্বায়ক সাবেক সিভিক মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী ,যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাজ‍্য প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ,অর্থ সচিব সলিসিটর ও লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কমিউনিটি নেতা ও সাবেক বৃটিশ এমপি পদ প্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বর্নবাদ বিরোধী আন্দোলনের নেতা রফিক উল্লাহ ,জামাল মিয়া ও আব্দুল মুকিত ,সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, প্রবীন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবীব, দক্ষিন সুরমা সমাজকল‍্যান সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম, সংগঠণের যুগ্ম সদস‍্য সচিব খোন্দকার সাইদুজ্জামান সুমন , সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আহবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উন্নয়ন সংস্থার সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ফেন্চুগন্জ কল‍্যান সমিতির সাধারন সম্পাদক সালিক মিয়া, সাবেক কাউন্সিলার শাহ আলম, যুব নেতা এডভোকেট সাইফুর রহমান পারভেজ ,কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া, বিশিষ্ট কমিউনিট সংগঠক শাহীন রশীদ, আইনজীবি আমিনুল ইসলাম প্রমুখ ।

সভায় বক্তারা দীর্ঘদিন আন্দোলন করার পরও ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দর ও বিদেশী ফ্লাইট চালু না করায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সংগঠণের নেতৃবৃন্দ প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে এ দাবী বাস্তবায়নে দু’বার সাক্ষাৎ করেছেন ।সংগঠণের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন, হাই কমিশনারের সাথে বৈঠক ,সিলেটে বিশাল মানব বন্ধন, উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান এবং জনমত গঠনে বার্মিংহাম, নিউক‍্যাসল, ব্রাডফোরড, লুটন ,কার্লাইল, ফক্সটন, সারে, লেষ্টার প্রভৃতি শহরে সভা করেছেন। কিন্তু প্রবাসীদের এই ন‍্যায‍্য দাবী দীর্ঘ ২৩ বছর ধরে উপেক্ষা করা হচ্ছে ।

তারা আরো বলেন, বাংলাদেশ বিমানের ভাড়া আকাশচুম্বী থাকায় পরিবার পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশীরা দেশে যেতে পারছেন না।সরকারে এ আচরন বৈষম‍্যমূলক ও প্রবাসীদের সাথে মশকরা করার নামান্তর।

দীর্ঘ আলোচনাক্রমে নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে -তারা সিলেটবাসীর এই ন‍্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষ‍্যে বিশাল জনসভা ,মানব বন্ধন ,বাংলাদেশ হাই কমিশন ঘেরাও, বিমান বয়কট ও রেমিট‍্যান্স বন্ধের ডাক দিবেন। সবাইকে এ কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয় ।

সভায় আগামী জানুয়ারী মাসের মধ‍্যে বিমানে ভাড়া হ্রাস, ওসমানী বিমান বন্দর থেকে সকল বিদেশী ফ্লাইট চালুর অনুমতি প্রদান ও ওসমানী বিমান বন্দরের টার্মিনাল ভবনের কাজ সমাপ্ত করার জন‍্য বর্তমান সরকার প্রধান ডঃ ইউনূসের কাছে অনুরোধ জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102