শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

আফিফা জান্নাত
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ এই পর্যন্ত দেখেছেন

ওয়েলসের রাজধানী কার্ডিফ এর শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

বাংলা স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি ইউকে বিডি টিভির চেয়ারম‍্যান মোহাম্মদ মকিস মনসুর এর  পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস এ রহমান মধু, আনা মিয়া, কাওসার হোসেন,মোহাম্মদ মুজিব মিয়া, আবদাল মিয়া, আব্দুল মুমিন, এম এ মান্নান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধে শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ঈমাম হাফিজ রাকিব হাসান।

বক্তারা বাঙালি জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মের মধ্যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102