মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্ত থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সীমান্ত এলাকায় ভারতীয় ২৯ বোতল  ফেনসিডিল আটক করেছে  বর্ডার গার্ড বিজিবি ।
রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া  বিওপির বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৪/২ -এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১১হাজার ৬শত টাকা বলে বিজিবি জানায়।
নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি প্রস্তুত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102